1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুরে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত

মতলব উত্তরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,স্টাফ রিপোর্টারঃ- চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি পাকা রাস্তার উপর হতে চোরাইকৃত একটি তিন চাকা বিশিষ্ট অটোরিক্সা (মিশুক)সহ মো. হাবিল মিয়া (১৯)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হাবিল মিয়া ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার পাচার (বজলু মিলিটারী) এলাকার বাসিন্দা মো. আবুল মিয়ার ছেলে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় শনিবার রাত দেড়টায় অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি পাকা রাস্তার উপর হতে চোরাইকৃত ১টি ৩ চাকা বিশিষ্ট অটোরিক্সা (মিশুক)সহ মো. হাবিল মিয়াকে গ্রেপ্তার করে।

এরআগে বৃহস্পতিবার রাতে মতলব উত্তর থানার সাদুল্যাহপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাবুল সরকারের গ্যারেজ থেকে ১টি ৩ চাকা বিশিষ্ট অটোরিক্সা (মিশুক) গ্যারেজের তালা ভেঙ্গে চুরি হয়। এ ব্যাপারে মতলব উত্তর থানার মামলা নং-০৮, তারিখ- ১১/১১/২০২৩ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক জানান, গ্রেপ্তার ব্যক্তি আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার কাজই এক স্থান থেকে অটোরিকশা চুরি করে অন্য স্থানে বিক্রি করে অর্থ উপার্জন করা। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com