1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরের সহকারি শিক্ষক আমেনা আক্তারের বিদায় সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত”বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার” আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র মাদারীপুরে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার” পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

মতলব উত্তরের সহকারি শিক্ষক আমেনা আক্তারের বিদায় সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- মতলব উত্তর উপজেলার ৭নং পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। চাকুরী সময়কাল শেষ হওয়ায় তিনি অবসর বিদায় নেন। ১৬ অক্টোবর সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন। জীবগাঁও হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, বিদ্যুৎসাহী সদস্য আফিফা আক্তার মুন্নি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল, মতলব উত্তর উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি আবদুল বাতেন, মতলব উত্তর উপজেলা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ চৌধুরী, বদিউল আলম মাস্টার, বিদায়ী শিক্ষিকা আমেনা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকিলা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক রেখা আক্তার, খালেদা আক্তার, ইশরাত জাহান নিশা, বকুল হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। বিদায়ী শিক্ষক আমেনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন স্কুলের সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com