1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন পূর্নবহালের দাবিতে সকাল- সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন পূর্নবহালের দাবিতে সকাল- সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃআকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাংলাদেশের দক্ষিণের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন পূর্নবহালের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে

২৪ আগস্ট (রবিবার) সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচিতে সকাল থেকে সন্ধা পর্যন্ত বাগেরহাটের ঢাকা-খুলনা মহসড়ক কাটাখালী মোড়, রামপালে ভাগার মোড় , মোংলা পৌরসভা সহ সর্বত হরতাল অবরোধ কর্মসূচি পালিত হয়েছে

অবরোধ কর্মসূচীতে অংশগ্রহণ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম,জামায়াত ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

সকাল থেকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক ঘুরে দেখা গেছে অবরোধের সমর্থনে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধ রয়েছে, এতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা জেলা।
নেতৃবৃন্দরা হুসিয়ারি উচ্চারণ করে বলেন, সিইসি তার অবস্থান থেকে সরে না আসলে এবং বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন ফেরত না দিলে আন্দোলন করে বাংলাদেশ থেকে বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করা হবে। আসন না ফেরানো পর্যন্ত শান্তিপূর্ণ সর্বদলীয় কর্মসূচী চলমান রাখা হবে বলে হুসিয়ারি দেন নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com