1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-১ আসন পঞ্চম বারের মতো বিজয়ের পথে আওয়ামী লীগ প্রার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৩৮|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

বরিশাল-১ আসন পঞ্চম বারের মতো বিজয়ের পথে আওয়ামী লীগ প্রার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণভাবে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বরিশাল-১ আসনে পুণঃরায় বিজয়ের মাধ্যমে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতির পিতার ভাগ্নে, বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।এই আসনে মুল প্রতিদ্বন্দি ছিলেন জাতীয় পার্টি মনোনীত এ্যাডভোকেট ছেরনিয়াবাত ছেকেন্দার আলী।

তিনি দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন- অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন; এটা গণতন্ত্রের বড় উদাহরণ। সরকার চাইলে জনগনের অংশগ্রহনে একটি ভাল নির্বাচন উপহার দিতে পারে এটাই তার প্রমান।

অনুষ্ঠিত নির্বাচনে কোন রকমের অনিয়ম না হওয়ায় সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন আগৈলঝাড়ায় উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রের ২৮৮টি বুথের মধ্যে তিনি ৮৭টি বুথে এজেন্ট দিয়েছেন তিনি।

সূত্র মতে,গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩জন।এরমধ্যে আগৈলঝাড়ায় উপজেলায়-১.৩১.৮৫২জন এবং গৌরনদী উপজেলায় ১.৭২.৪৫১জন।

উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে শুরু থেকেই আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রচার-প্রচারনায় নির্বাচনী মাঠে গণজোয়ার সৃষ্টি করেছিল নেতা-কর্মীরা।

পক্ষান্তরে জাতীয় পার্টি ও এনপিপি মনোনীত প্রার্থীদের দেখা মেলেনি নির্বাচনী প্রচারণার মাঠে। সাংগঠনিক দুর্বলতা ও এলাকায় জনগনের সাথে সমৃক্ত না থাকার কারণে জাপা ও এনপিপি প্রার্থীরা সকল ভোট কেন্দ্রে তাদের পক্ষে এজেন্ট পর্যন্ত দিতে পারেনি।

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত বলেন- অওয়ামী লীগ ক্ষমতাআমলে সারা দেশের উন্নয়নের সাথে গৌরনদী-আগৈলঝাড়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বরিশাল-১ আসনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন সাধারণ ভোটাররা। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা স্মার্ট বাংলাদেশ গড়তে আবুল হাসানাত আবদুল্লাহকে এমপি নির্বাচিত করে জাতির পিতার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com