1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বন্যার্তদের সেবা দিয়ে ভাইরাল সেনা সদস্যকে গৌরনদীতে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:১৭|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বন্যার্তদের সেবা দিয়ে ভাইরাল সেনা সদস্যকে গৌরনদীতে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- বন্যার্তদের উদ্ধারে হাটুকে সিঁড়ি বানিয়ে দেশব্যাপী প্রশংসা কুড়ানো ও সেনা প্রধানের কাছ থেকে সম্মাননা প্রাপ্ত সেই ভাইরাল সেনা সদস্য কাজী সুজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের গৌরনদী শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার রাতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফর কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত সেনা সদস্য কাজী সুজন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, উপজেলা শাখার সভাপতি সভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, বিএমএসএফ’র ও গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, বিএমএসএফ’র সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান সহ অন্যান্যরা।

নিজ উপজেলার সাংবাদিক সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়ে তিনি (সুজন) সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদূর্গত নারীদের উদ্ধারে নিজের হাটুকে সিঁড়ি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হন বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল (গানার) পদে কর্মরত ও বরিশালের গৌরনদী উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা কাজী সুজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com