1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বন্ধুকে হারিয়ে স্বজন হারানোর শোকে শাকিব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুরে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বন্ধুকে হারিয়ে স্বজন হারানোর শোকে শাকিব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- হৃদয়ের কাছের বন্ধুকে হারিয়ে স্মৃতিকাতর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু। যিনি ছিলেন শাকিব খানের বেশ ঘনিষ্ঠ বন্ধু।

বন্ধু দিপুকে হারিয়ে শোকার্ত শাকিব মঙ্গলবার নিজের ফেসবুক পেজে স্মৃতির ঝাঁপি খুলে বসেন। সদ্য প্রয়াত দিপুর একটি ছবি পোস্ট করে শাকিব লিখেন,“আমার বন্ধু দিপু কোন শব্দে তোকে নিয়ে লিখবো কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাবো ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই নির্মম সত্য। কিন্তু তুই এতো তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।”

শাকিব এসময় বলেন, “এইতো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি। আগামীতে কত কী করতে চাস সেইসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।”

দিপুকে হারিয়ে স্বজন হারানোর বেদনা অনুভব করছেন জানিয়ে শাকিব লিখেন, “আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি।কেমন আছি কবে আসবে কবে দেখা হবে কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম। যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই।”

ঘনিষ্ঠ বন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন শেষে শাকিব লিখেন, “বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কতো বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকবো তোকে খুব মিস করবো রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com