1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পাকুন্দিয়ায় পৌর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি যুবলীগ নেতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ

পাকুন্দিয়ায় পৌর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর বিএনপির সভাপতি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি এসএএম মিনহাজ উদ্দিনকে (৫০) মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে এসএএম মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় এদিন সন্ধ্যায় ভুক্তভোগী সভাপতি মিনহাজ উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন। জিডি নং-৩৯৯। থানার ডিউটি অফিসার এসআই মুনা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১টা ২১ মিনিটের সময় হাবিবুর রহমান হাবু ০১৭১৬৮১০০৪৪ নাম্বার হতে মিনহাজ উদ্দিনের ব্যবহৃত ০১৭১১১৪৫৬৩০ নাম্বারে ফোন করে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে পাকুন্দিয়া থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রী করেন।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে হাবিবুর রহমান হাবুদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা করেন হাবিবুর রহমান গং। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে আমাদের রোপন করা ওই জমির ধান হাবিবুর রহমান গং জোরপূর্বক কেটে নিয়ে যেতে চেষ্টা চালায়। এতে বাঁধা দেওয়ায় হাবিবুর রহমান ফোন করে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদান করে। এ ঘটনায় থানায় জিডি করেছি। এছাড়াও তিনি জানান, হাবিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপরে হামলা চালায়। এ নিয়ে পাকুন্দিয়া থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com