1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পহরডাঙ্গায় বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশাল নির্বাচনী জনসভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

পহরডাঙ্গায় বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশাল নির্বাচনী জনসভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশাল নির্বাচনী জনসভা পহরডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নজরুল ইসলাম কাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ঠাকুর আবুল আজম, সারাফত হোসেন (সব), ইকবাল শিকদার, আলিম শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিকদার কোবাদ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নুর আলম মোল্যা।
বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের সমর্থনে নির্বাচিত হলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো।”
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com