1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

পঞ্চগড়ের দেবীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-পঞ্চগড় জেলার দেবীগঞ্জে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, দিনাজপুর অঞ্চল, দিনাজপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল মতিন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পঞ্চগড়। তিনি আধুনিক কৃষি পদ্ধতি, ধানের বিভিন্ন জাত এবং ফসলের কীটপতঙ্গ বিষয়ে উপস্থিত কৃষকদের সচেতন করেন।কংগ্রেসে সঞ্জয় দেবনাথ বলেন, “পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো এক ফসলি জমিতে অধিক উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষ, নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন নিশ্চিত করা।”
স্বাগত বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিমিম ইসলাম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকগণ উপস্তিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক পদ্ধতিতে উৎপাদন, ফসল ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com