1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৯:২৫|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন হাট-বাজারে পেট্রোল পাওয়া না যাওয়ায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। এতে এলাকায় চরম অসন্তোষ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নড়াগাতী ও আশপাশের এলাকায় পেট্রোলের সরবরাহ কমে গেছে। ফলে হাট-বাজারের খোলা দোকানগুলোতেও পেট্রোল পাওয়া যাচ্ছে না। এতে মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও পেট্রোল সংগ্রহ করতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে দূরের এলাকা থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন।

এদিকে নড়াগাতী এলাকায় কোনো ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প না থাকায় স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বড় আকার ধারণ করেছে। প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য অনেককে কালিয়া, গোপালগঞ্জসহ দূরবর্তী এলাকার ফিলিং স্টেশনের ওপর নির্ভর করতে হচ্ছে।

মোটরসাইকেল চালকদের অভিযোগ, হঠাৎ করে পেট্রোল না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে যাতায়াত ও পেশাগত কাজে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দ্রুত পেট্রোল সরবরাহ স্বাভাবিক করা এবং নড়াগাতী এলাকায় একটি ফিলিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায়ও জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশনে সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত কেনাকাটা ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক জায়গায় পাম্পগুলোতে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, কৃত্রিম সংকট বা মজুদদারির বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com