1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৯:২৫|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং–৪০৪, তারিখ ৯ মার্চ ২০২৬।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক জুয়েল শরীফ বর্তমানে দৈনিক বাংলাদেশ সমাচার-এর নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সরকারি জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান করে তথ্য–প্রমাণ সংগ্রহের সময় তাকে মোবাইল ফোনে খুন–জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের মোঃ আজিবার মোল্যার ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী অতিষ্ঠ বলে স্থানীয় সূত্রে জানা যায়।

উল্লেখ্য, সাংবাদিক জুয়েল শরীফ দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নড়াইল জেলা কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ।

আরজেএফ নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিককে জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com