1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ভূয়া ডাক্তর আটক, দন্ডাদেশ প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৪:৫৫|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

নড়াইলে ভূয়া ডাক্তর আটক, দন্ডাদেশ প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ (নড়াইল)প্রতিনিধিঃ- ডাক্তার না হয়ে মৃত ডাক্তারের নাম ভাঙ্গিয়ে চেম্বারে রোগী দেখার সময় মঙ্গলবার সকালে কালিয়া থানা পুলিশসহ ভ্রাম্যমান আদালত আটক করে। পরে নড়াইলের কালিয়ার ইউএনও রুনু সাহা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই ডাক্তার মো. মোতাহার আলী হোসেনকে (৪৯) এক বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। মোতাহার কুষ্টিয়া সদর উপজেলার টালিপাড়া গ্রামের মো.খোরশেদ আলীর ছেলে। তিনি ২০১৭ সালে মৃত্যু বরণ করা ডাক্তার মো. সামিউল কবিরের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখার নামে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

আদালত সুত্রে জানা যায়, মো.মোতাহার হোসেন আলী নিজের প্রকৃত নাম ও পরিচয় গোপন করে মৃত্যু
বরণকারি ডাক্তার মো. সামিউল ইসলামের সনদপত্র ও নাম ব্যবহার করছেন।তিনি উপজেলার কালিয়া সদর বাজারের বিসমিল্লাহ ফার্মেসিতে চেম্বার খুলে প্রায় ৭/৮ মাস ধরে রোগীদের আল্ট্রাসনোগ্রাম,নাক, কান ও গলার
চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালিয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেট রুনু সাহা পরিচালিত ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে।পরে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।অপরদিকে ভ্রাম্যমান আদালত তাকে ওই দন্ডাদেশ দেন।

বিসমিল্লাহ ফার্মেসির মালিক মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি এই প্রতারকের প্রতারণার বিষয়ে আগে কিছু জানতে পারেননি।

কালিয়ার ইউএনও রুনু সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত
হয়েছে। নিজে ডাক্তার না হয়ে অন্যের নাম ব্যবহার করে রোগী দেখার নামে প্রতারণার অভিযোগে তাকে দন্ডাদেশ
দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com