1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি পালন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলীর! রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫।

নড়াইলে একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি পালন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক,নিজস্ব প্রতিনিধিঃ- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক,বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এছাড়া রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে নড়াইলে নার্সদের কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে। এদিকে নার্সদের কর্মবিরতির ফলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সকালে চিকিৎসকরা বিভিন্ন ওয়ার্ডের রোগীদের চিকিৎসা দিতে পারেনি।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতাল চত্বরে সমাবেশ করে। সমাবেশে দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন- নড়াইল নার্সিং কলেজের ইন্সট্রাক্টর শামীমা আক্তার, নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলি কুন্ড, নড়াইল নার্সিং কলেজের ছাত্র সাবু সরদার প্রমুখ।

এসময় আন্দোলনের নড়াইল শাখার সমন্বয়ক শাহীনুর খাতুন, নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ আফরোজা পারভিন, নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মজিদা খাতুন, বিউটি পারভীন,  হেনা পারভীন, সুপ্রিয়া মন্ডল, শিখা বিশ্বাস, ইলা রানী মজুমদার, অন্যান্য নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা জানান, দাবি মেনে নেয়া না হলে ২ অক্টোবর সকাল ৯টা হতে দুপুর ১২টা, ৩ অক্টোবর  সকাল ৮টা হতে ২টা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। পরবর্তীতে কেন্দ্রীয় কমর্সচি অনুযায়ী আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com