1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নগরীতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:১৬|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

নগরীতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী মহানগরীতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ফায়সাল (২২) ও অরন্য ইসলাম ইমন (২০)। ফায়সাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়ার মো: ইকবালের ছেলে ও অরন্য ইসলাম ইমন একই এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

নগর পুলিশ জানায়,, গতকাল সোমবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ফায়সাল ও অরন্য ইসলাম ইমনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগিতায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com