1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নগরীতে বিদেশী পিস্তল, গুলি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ২:১৮|
সংবাদ শিরোনামঃ
হাতুরে চিকিৎসকের, ইনজেকশনে যুবকের মৃত্যু বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল। পঞ্চগড়ে বড়দরগা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াগাতীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে প্রিন্সিপালের বাড়িতে ডাকাতির রহস্য উদঘাটন,গ্রেপ্তার- ৬ তেলের আতঙ্কে রাজশাহী অস্থির, পাম্পে পাম্পে মানুষের ভিড় ঢাকা–বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩ আত তাকওয়া অস্ট্রেলিয়ার অর্থায়নে আগৈলঝাড়ায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ ও অর্থ সহায়তায় সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে

নগরীতে বিদেশী পিস্তল, গুলি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী র‌্যাব-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক যুবককে আটক করেছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার খরখড়ী এলাকার মেসার্স এন.বি ফিলিং স্টেশনের পাশ থেকে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ যুবককে আটক করে র‌্যাব।

আটক যুবকের নাম রায়হাতুল সালমান (১৯)। তিনি দুর্গাপুর থানার কানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। আটকের পর সালমানের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব সদর কোম্পানীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর চন্দ্রিমা থানার খরখড়ী এলাকার মেসার্স এন.বি ফিলিং স্টেশনের পাশে এক যুবক অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের দল সেখানে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসাবে সালমানকে আটক করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান স্বীকার করেছে, তিনি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি অপরাপর পলাতক আসামীগদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করে আসছে। পরে তাকে চন্দ্রিমা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com