1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, দেড়’শ নেতাকর্মীর নামে মামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী

দুর্গাপুরে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, দেড়’শ নেতাকর্মীর নামে মামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

অ­গ্নিসন্ত্রাস, পিটিয়ে পুলিশ হত্যা ও সরকারী স্থাপনায় নাশকতার পরিকল্পনা, হরতাল কর্মসূচি সফল ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে গোপন বৈঠক করার সময় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপি-জামায়াতের আরোও দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কিসমত বগুড়া গ্রামের মৃত সোলাইমান আলীর পুত্র আব্দুল আজিজ (৪৬), নান্দিগ্রামের আবুল কালামের পুত্র সোহেল রানা রনি (২৮), গোড়খাই মধ্যপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র সাগর আহম্মেদ (২২), একই গ্রামের মৃত আবুল কাশেমর পুত্র শহীদুল ইসলাম (৩৭) ও রঘুনাথপুর শেখপাড়া গ্রামের তছলিম সরকারের পুত্র বিদ্যুৎ সরকার (২৬)।

পুলিশ জানায়, শনিবার (২৮ আক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হরতাল কর্মসূচী সফল, অগ্নিসন্ত্রাস, সরকারী স্থাপনায় নাশকতার পরিকল্পনা, হরতাল কর্মসূচি সফল ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে গোপন বৈঠক চলাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় বাঁশের লাঠি, কাঠের বাটামসহ দেশীও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপি-জামায়াতের আরোও দেড় শতাধিত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com