1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঠাকুরগাঁওয়ে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যানের স্মরণসভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরের মস্তফাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত অনুষ্ঠিত মাদারীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার:জেলা পুলিশের অভিযান অব্যাহত উজিরপুরে নবম শ্রেনির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ,থানায় অভিযোগ।

ঠাকুরগাঁওয়ে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যানের স্মরণসভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতার স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ নভেম্বর রোববার বিকালে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখা’র আয়োজনে পাউবো রেষ্ট হাউজ হলরুমে এসব কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিলে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখা’র আহ্বায়ক মোঃ জুলফিকার আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।গেষ্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম শরিফ ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মো: মামুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, মোঃ কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মোঃ আবেদ আলী।

এতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মিলন, ঢাকা জেলা সদস্য সচিব বাপ্পি আহমেদ শ্রাবন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস, এম জসিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা সভাপতি সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন ও মনসুর আহমেদ প্রমূখ।

বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও প্রবীণ এবং গুণী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও তাঁর মহান এবং মহৎ কর্মগুলো নিয়ে আলোচনা করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সে সময় জাতীয় সাংবাদিক সংস্থা,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, সংগঠনের ঢাকা বিভাগের নেতৃবৃন্দ এবং সংস্থা’র ঠাকুরগাঁও জেলা শাখা ও উপজেলা শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সব শেষে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com