1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জুমার দিন যে সময় দোয়া কবুল হয় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:১৯|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

জুমার দিন যে সময় দোয়া কবুল হয়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৬৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিনে আছে বিশেষ ইবাদত ও আমল। এই দিনে আছে এমন মাহেন্দ্রক্ষণ, যখন মহান আল্লাহ বান্দার যাবতীয় দোয়া কবুল করেন। বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা-ই দান করেন।

তবে সেই সময় খুব সীমিত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন, তাতে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই তিনি তাকে তা দান করেন। কুতায়বা (রা.)-এর বর্ণনায় আরো আছে, তিনি তাঁর হাত দ্বারা মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন। (মুসলিম, হাদিস : ১৮৫৪)দোয়া কবুলের এই মাহেন্দ্রক্ষণ কখন, তা নির্ধারণ করা নিয়ে একাধিক অভিমত আছে।
প্রথম অভিমত হলো, জুমার দিন দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হলো, ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসা থেকে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত। এ অভিমতের দলিল হলো, হাদিসে এসেছে, আবু মুসা আল আশআরি (রা.) বলেন, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি তোমার পিতাকে রাসুলুল্লাহ (সা.) থেকে জুমার দিনের বিশেষ মুহূর্ত সম্পর্কে হাদিস বর্ণনা করতে শুনেছ? বর্ণনাকারী বলেন, আমি বললাম, হ্যাঁ। আমি পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়ের মধ্যে সেই মুহূর্ত আছে। (মুসলিম, হাদিস : ১৮৬০)দ্বিতীয় অভিমত হলো, জুমার দিন দোয়া কবুলের মাহেন্দ্রক্ষণ হলো আসরের পর।

উভয় অভিমতের মধ্যে এটি সর্বাধিক প্রাধান্যযোগ্য। এটি আবদুল্লাহ বিন সালাম (রা.), জাবের (রা.) ও আবু হুরায়রা (রা.)-এর উক্তি এবং ইমাম আহমাদ (রহ.)সহ অনেকের অভিমত। এ অভিমতের পক্ষে দলিল হলো, জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্ত তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।’ (আবু দাউদ, হাদিস : ১০৪৮)এখানে উল্লেখ্য, জুমার দিন বিশেষ সময়ে দোয়া কবুল হওয়া প্রসঙ্গে কোনো কোনো হাদিসে সালাতরত অবস্থায় দোয়া করার কথা বলা হয়েছে।

কিন্তু আসরের পর সালাত না থাকায় আলোচ্য হাদিসের মূল উদ্দেশ্য পরবর্তী সালাতের জন্য অপেক্ষায় থাকা। ওই অবস্থায় দোয়া কবুল হয়। কেননা সালাতের জন্য অপেক্ষারত থাকলে সালাতের সমান সওয়াব পাওয়া যায়। (দেখুন : তিরমিজি, হাদিস : ৪৯১)মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com