1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশে চিত্র নায়েকা মাহিয়া-মাহি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:০০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশে চিত্র নায়েকা মাহিয়া-মাহি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ করে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি সরকার ও জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনান্দ।

বক্তারা বলেন, অবরোধের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে। তাদের এ ষড়যন্ত্রে পা আর দিবে না জনগণ। হরতালের নামে তারা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, এটিই তাদের বড় বৈশিষ্ট্য। তারা কখনই দেশের মঙ্গল চাই না। বক্তারা আরো বলেন, তারেক রহমানের প্রেসক্রিপশন অনুযায়ী অবরোধের নামে বিএনপি জালাও-পোড়াও চালাচ্ছে। জনগণ বিএনপি’র এসব অপকর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। জনগণ এখন আর সরকার পরিবর্তন চায় না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। কেউ কোনো সহিংসতার চেষ্টা করলে ছাত্রলীগ তা প্রতিহত করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com