1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:৫২|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

গৌরনদীতে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদীর পৌরসভার বড়কসবা এলাকা হতে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ।

৩০ এপ্রিল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানার পুলিশ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই হৃদয় কুমার চাকলাদর ও সঙ্গীয় অফিসার ফোর্স এসআই ইলিয়াছ মাহমুদ, এএসআই ফিরোজ আলম, এএসআই সুজন চন্দ্র দে, এএসআই হুমায়ন কবির, এএসআই কৃষ্ণকান্ত মিত্র,মোঃ ফরিদ উদ্দিন,মুরাদুল ইসলাম,মোঃ মামুন হোসেন,কামরুল ইসলাম,সোহেল রানাসহ বরিশাল জেলার গৌরনদী থানাধীন পৌরসভাস্থ লাখেরাজ কসবা ২নং ওয়ার্ডস্থ হারুন সাহেবের বাড়ীর পাকা রাস্তা উপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,২০,০০০ টাকা মূল্যমানের ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ৩০,৯০০ মূল্যে ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফয়সাল আলম ওরফে জসিম ফকির (৩৭), পিতা-আঃ মজিদ ফকির,সাং-বড় কসবা ২নং ওয়ার্ডের বাসীন্দা।

গৌরনদী মডেল থানার ইনচার্স আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ী।জসিম ফকির বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গৌরনদী ও আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় এজাহার দায়ের করা হয়েছে,যার জিডি নং-১৩৭৯, বুধবার সকালে আসামীকে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com