1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৮|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। শনিবার দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।

সকাল সাড়ে সাতটায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিদেবন করেন প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা। সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ওসি মো. আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ সহ অন্যান্যরা।

এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্য, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুরে শহীদ সুকান্ত বাবু হলরুমে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একইদিন বেলা এগারটায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com