1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ভূমি কার্যালয়ে হামলা-আহত-২, গ্রেপ্তার- ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১২:২৩|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গৌরনদীতে ভূমি কার্যালয়ে হামলা-আহত-২, গ্রেপ্তার- ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোটার,এ,এস,মামুন

বরিশালের গৌরনদী উপজেলা সরিকল ইউনিয়ন ভূমি কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান ও সরিকল ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিনকে (৩২) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় আসামি মোঃ কাওছার আহম্মেদ ওরফে মিঠু হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার দক্ষিন পশ্চিম বাটাজোর গ্রামের মোঃ ইসমাইল সরদারের পুত্র ও সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান (৫৪) বৃহস্পতিবার দুপুর তিনটায় নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় একই উপজেলার সরিকল ইউনিয়নের কুড়িরচর গ্রামের আঃ গনি হাওলাদারের পুত্র মোঃ কাওছার আহম্মেদ মিঠু (৪০) স্থানীয় সুরেন সিকদারের হাটের পেরিফ্যারি নকশাসহ ওই মৌজার একটি পর্চা চান। ভূমি কর্মকর্তা মোঃ মজিবর রহমান কাওছার আহম্মেদ মিঠুর কাছে পর্চার সুনিদৃষ্ট দাগ ও খতিয়ান নম্বর জানতে চান। এ নিয়ে ভুমি কর্মকর্তা মজিবর ও মিঠুর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে হামলা চালান।

সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান (৫৪) অভিযোগ করে বলেন, মিঠুর কাছে দাবিকৃত পর্চার দাগ-খতিয়ান নম্বর জানতে চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপর হামলা চালিয়ে কিল ঘুষি-লাথি দিয়ে মাটিয়ে ফেলে পিটিয়ে আহত করেছে। এ সময় সরিকল ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন (৩২) আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করেছে। হামলাকারী মিঠু অফিসের সরকারি গুরুত্বপূর্ন ফাইনপত্র ছিড়ে এবং তছনছ করেছে। এই নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। বিষয়টি আমি গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান (৫৪) বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ কাওছার আহম্মেদ মিঠু (৪০)কে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com