1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গোদাগাড়ীতে ২ কেজি হেরো’ইনসহ গ্রেপ্তার ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

গোদাগাড়ীতে ২ কেজি হেরো’ইনসহ গ্রেপ্তার ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীর গোদাগাড়ী থেকে ২ কেজি হেরোইনসহ র্শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। ২৪ নভেম্বর রাত সাড়ে ৪ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি হেরোইনসহ আব্দুল হালিম @ ডালিম (২৫) কে গ্রেপ্তার করে র‌্যাব। ডালিম গোদাগাড়ী চরআষাড়িয়াদহ দিয়াড়মানিকচক এলাকার সুরত আলীর ছেলে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, গোদাগাড়ী চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫) বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পার হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী ডালিমের বাড়ীতে চতুরদিক ঘেরাও কারে। এসময় ২ জন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টাকরলে র‌্যাবের টিম ডালিমকে হাতে নাতে অটক করে এবং অপর ১ জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ডালিমের বসতবাড়ী তল্লাশীকরে ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামী জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল র্দীঘদিন যাবত এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়ীতে মজুদ রেখেছিল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com