1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় স্মরণ সভায় শামা ওবায়েদ “জাতীয়তাবাদী দলের হাতেই দেশ নিরাপদ” - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

কালিয়ায় স্মরণ সভায় শামা ওবায়েদ “জাতীয়তাবাদী দলের হাতেই দেশ নিরাপদ”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া, নড়াইলঃ-

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার সি.এম.বি ইউনিয়ন হাইস্কুল মাঠে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, “জাতীয়তাবাদী দলের হাতেই দেশ নিরাপদ। বিএনপি সবসময় জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে এসেছে।”

তিনি আরও বলেন, মরহুম আবুল বাশার শিকদার ছিলেন একজন নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক জননেতা। নড়াইল-১ আসনের উন্নয়নে তার অবদান আজও মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার আদর্শ ধারণ করেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মরহুমের সুযোগ্য পুত্র ও বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা), পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা, গ্রীন ফোর্স বাংলাদেশের মিকাইল রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মল্লিক কামরুজ্জামান হিটু।

অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক  এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com