1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় পূবালী ব্যাংকের ২৭৩তম উপ-শাখার শুভ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:০৩|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান। দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ রিং জাল জব্দ,,

কালিয়ায় পূবালী ব্যাংকের ২৭৩তম উপ-শাখার শুভ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৭৩তম উপ-শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কালিয়া উপ-শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক ও নড়াইল শাখার ব্যবস্থাপক কে. এম. রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ-শাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামছুদ্দোহা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কালিয়ায় পূবালী ব্যাংকের উপ-শাখা চালুর মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা সহজে ও দ্রুত আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পূবালী ব্যাংক কালিয়া উপ-শাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকারসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠান শেষে হাফেজ ইয়াসিনের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com