1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কালকিনিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন।

এসময় বক্তারা বলেন, কালকিনি থানার মোড়ে ইজিবাইকগুলোকে সড়কের পাশে নির্দিষ্টভাবে পার্কিংয়ের ব্যবস্থা করায় যানজট অনেকটাই নিরসন হয়েছে। এ উদ্যোগের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

এসময় বক্তারা আরো বলেন, পরিকল্পিত পার্কিং ব্যবস্থার ফলে সড়কে যান চলাচল সহজ হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিঁচকে চুরি, কিশোর-কিশোরী অপরাধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে।

এছাড়া বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে শুধু প্রশাসনের নয়, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ খোকন জমাদ্দারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা, উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com