1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে বাঘায় যুবদল কর্মী সুমনের নেতৃত্বে মশাল মিছিল! - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে বাঘায় যুবদল কর্মী সুমনের নেতৃত্বে মশাল মিছিল!

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ -এর বিরুদ্ধে দেশের দুটি জাতীয় দৈনিক ‘যুগান্তর’ ও ‘আজকের পত্রিকা’য় প্রকাশিত “মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট” সংবাদের প্রতিবাদে বাঘায় আগুনের উত্তাপ ছড়িয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে নেমেছে সাধারণ মানুষ ও যুবসমাজ।

সোমবার (১১ মে) বাদ মাগরিব বাঘায় যুবদল কর্মী মিজানুর রহমান সুমন -এর নেতৃত্বে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মশাল হাতে রাজপথ প্রকম্পিত করে নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি জানান।

মশাল মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে যুবদল কর্মী মিজানুর রহমান সুমন তাঁর বক্তব্যে যুগান্তর ও আজকের পত্রিকার সংবাদকে চ্যালেঞ্জ করে বলেন, “কলম যখন বিক্রি হয়, তখন সত্য নির্বাসনে যায়। ‘যুগান্তর’ ও ‘আজকের পত্রিকা’ যে সংবাদ ছেপেছে, তা সাংবাদিকতা নয় বরং রাজনৈতিক প্রতিহিংসার স্ক্রিপ্ট। তারা ভেবেছে কাগজের কালিতে আমাদের নেতা আবু সাঈদ চাঁদের পরিচ্ছন্ন ইমেজ মুছে দেবে? তারা জানে না, আবু সাঈদ চাঁদ কোনো কাগজের নৌকায় ভেসে আসেননি, তিনি মানুষের হৃদয়ে খোদাই করা নাম। চারঘাট -বাঘার মাটি ও মানুষের এই নেতা যখন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন, তখনই এই হলুদ সাংবাদিকতার জন্ম হয়েছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই— যারা ডেস্কে বসে এই মিথ্যাচারের নাটক সাজিয়েছেন, তারা বাঘার রাজপথে এসে দেখে যান জনস্রোত কার দিকে। মিথ্যার আয়ু বড়জোর একটা রাত, কিন্তু সত্যের সূর্য আজ মশালের আলোয় জ্বলে উঠেছে। এই ষড়যন্ত্রের জাল আমরা রাজপথেই ছিঁড়ে ফেলব।”

বক্তারা অভিযোগ করেন, যুগান্তর ও আজকের পত্রিকা কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই কেবল একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলের জন্য এমপি চাঁদের বিরুদ্ধে আড়ানী রেলওয়ের সংস্কার কাজ বিষয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেছে।

সমাবেশে বলা হয়, বাঘা-চারঘাটে চলমান উন্নয়নের ধারা ব্যাহত করতেই এই দুই সংবাদমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মিছিলটি বাঘা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঘা আম চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত জনতা উচ্চকণ্ঠে “মিথ্যা সংবাদ মানি না”, “ষড়যন্ত্রকারীদের আস্তানা বাঘায় হবে না” বলে স্লোগান দিতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com