1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এবার তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:০৪|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

এবার তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ-তত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নাহলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধনে এই কথা বলেন বিএনপির নেতারা। রোববার সকালে নগরীর মালোপাড়া এলাকায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী মহানগর বিএনপি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে জেল ভরছে ও মামলা দিচ্ছে। তারা বিএনপির নেতাকর্মীদের উপর হামলাও চালাচ্ছে। তবে এই জুলুম ও চালিয়ে এই সরকারের শেষ রক্ষা হবে না। কারণ এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ইশা। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com