1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মরণসভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত আগৈলঝাড়ার দুই সাংবাদিক ৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’

উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অডিটরিয়ামে স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু।

মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশালের দৈনিক বিপ্লবী বাংলাদেশের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, উপজেলা বাসদের আহবায়ক মনজুর মোর্শেদ সহ অনেকে।

সভায় বক্তারা বলেন ফেসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে সামান্যতম সম্মান দেওয়া হয়নি। তাকে খেতাবে ভূষিত না করে খেতাব কেটে দেওয়া হয়েছে।প্রকৃত মুক্তি যোদ্ধাদের বাদ দিয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরী করা হয়েছে। মেজর এম এ জলিলকে মরনোত্তোর খেতাবে ভূষিত করে তার নামে বরিশাল বিমানবন্দর নামকরনের দাবী জানান তারা।সভা শেষে মেজর এম এ জলিল স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করেন অতিথিবৃন্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com