1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‍্যাব ১২ উল্লাপাড়া থেকে ১২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:২৯|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

সিরাজগঞ্জ র‍্যাব ১২ উল্লাপাড়া থেকে ১২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে র‍্যাব ১২ এর অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১১.৪০টার র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামস্থ ময়দা মিলের সামনে বগুড়া টু পাবনাগামী পাঁকা রাস্তায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২৭ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

আটককৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পানিয়াল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে আহসান মো. সরোয়ার হোসেন (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব-১২ সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com