1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিশুবক্তা’ মাদানী বিভিন্ন মামলা থেকে অবশেষে খালাস। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:২৬|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

শিশুবক্তা’ মাদানী বিভিন্ন মামলা থেকে অবশেষে খালাস।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।

জানা যায়, ২০২৩ সালে ১৭ জানুয়ারি গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় রফিকুল ইসলাম মাদানীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১ মার্চ ওই মামলার বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেন। ওই সময় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

বাসন থানার উপপরিদর্শক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। ওই বছরের ১১ এপ্রিল টেকনাগপাড়ার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানো, হুমকি দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, অপমানকর তথ্য প্রকাশ ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়।

হাইকোর্টের রায়ে খালাস পেয়েও একযুগ কারাভোগ শুকুর আলীর র‌্যাব সদস্যরা ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোণা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে। একই আদালত রফিকুলের বিরুদ্ধে মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠন করেন।

অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার খালাস পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com