1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিল্টন মোল্যার গণসংযোগে নড়াইল–১ আসনে নতুন উদ্দীপনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:১৪|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিল্টন মোল্যার গণসংযোগে নড়াইল–১ আসনে নতুন উদ্দীপনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

কালিয়া প্রতিনিধি, নড়াইলঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্টন মোল্যা নড়াইল–১ আসনের কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করে ব্যাপক গণসমর্থন অর্জন করছেন।

বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই তরুণ নেতা প্রতিনিয়ত গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন। তার প্রচারণায় ব্যানার–ফেস্টুন, পোস্টার ও লিফলেটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মিল্টন মোল্যা সাংবাদিকদের বলেন—“নড়াইল–১ আসনের মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। অতীতে দুইবার নির্বাচনে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থেকে সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত একটি শান্ত ও উন্নত নড়াইল গড়তে চাই।”

তিনি আরও বলেন—“ক্ষমতা লাভ নয়—মানুষের সেবা করাই আমার রাজনীতি।”

স্থানীয় ভোটারদের মতে, মিল্টন মোল্যার ভদ্রতা, আন্তরিকতা এবং গণ–মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে তৃণমূলের কাছে একজন বিশ্বস্ত রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করছে।

প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় যুবসমাজ বলেন—
“নড়াইল–১ আসনে সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন—মিল্টন ভাই সেই যোগ্য ব্যক্তিত্ব।”

মিল্টন মোল্যা নড়াইলবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আগামীতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com