1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাসিকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার,

রাসিকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- ৩রা নভেম্বর ২০২৩ জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নগর ভবনের এ্যানেক্স ভবন সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃনদ্, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, জাতীয় চার নেতা জীবন দিয়ে গেছেন, কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে বৈঈমানি করেননি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড একইসুত্রে গাঁথা। এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিলেন, তাদের খুঁজে বের করতে কমিশন গঠন এখন সময়ের দাবি।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, জাতীয় চার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শে অটুট ও প্রচণ্ড দেশপ্রেমিক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তাঁরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তানী ভাবধারায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চালানো হয়।

তিনি আরো বলেন, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যারা এতোকিছুকে কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেছে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ শোককে শক্তিতে পরিণত করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন।

সভায় বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন।

সভা মঞ্চে ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, সভায় ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম বাচ্চু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু-সালেহ নূর-ঈ-সাইদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সভায় আবৃত্তি শিল্পী নূ-ই-হাফিজা খানম, মনিরুজ্জামান উজ্জ্বল। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন ছিলেন লাব্বিবা নাওয়াজ সহিষ্ণতা, বরকত-এ-এলাহী রিমন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেস ইমাম ক্বারী মোঃ মামুন উর রশীদ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com