1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রায়ুপুরে নবাগত ওসিকে বরণ ও বদলী ওসি শিপন বড়ুয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার! কাজিরহাটে নজরদারি নিয়ে প্রশ্ন চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ

রায়ুপুরে নবাগত ওসিকে বরণ ও বদলী ওসি শিপন বড়ুয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

নাঈম হোসেন রায়পুরঃ-লক্ষ্মীপুরের রায়পুর থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন ফারুক মজুমদার এর যোগদান ও ভারপ্রাপ্ত ওসি শিপন বড়ুয়ার লক্ষ্মীপুর সিআইডি শাখায় অফিসার হিসেবে বদলিজনিত কারণে ঘটা করে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৬ অক্টোবর ( বৃহস্পতিবার) দুপুর ২ টার সময় রায়পুর থানা পুলিশের আয়োজনে রায়পুর থানা হাজতখানার সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে মোঃ শামসুল আরেফিন পুলিশ পরিদর্শক (তদন্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল, আবুল কালাম আজাদ ( পুলিশ পরিদর্শক, ইনচার্জ, হাজীমারা পুলিশ ফাড়ী), সুরেজিত বড়ুয়া ( পুলিশ পরিদর্শক ইনচার্জ, হায়দারগঞ্জ পুলিশ ফাড়ী), কমল মালাকার ( এস আই সেকেন্ড অফিসার, রায়পুর থানা), মোঃ নেয়ামত উল্ল্যাহ চৌধুরী( ডিএসবি) রায়পুর থানা জোন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাওলানা মাহবুবর রহমান ( খতিব রায়পুর থানা জামে মসজিদ) হাফেজ হেলাল উদ্দিন ( ইমাম রায়পুর থানা জামে মসজিদ)
থানার সকল অফিসার ফোর্স ও রায়পুর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময়ে উপস্থিত আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সহকারী পুলিশ সুপার সদ্য বদলি হওয়া ওসি শিপন বড়ুয়ার অনেক গুনাবলী উল্লেখ করে তার পরবর্তী চাকুরির সময়টা যেন এভাবে ভালো করে সুনামের সঙ্গে কাটাতে পারেন সেই প্রত্যাশা করেন পাশাপাশি নবাগত ওসিসহ রায়পুর থানার সকল পুলিশ অফিসারগণ যেন পুলিশের সুনাম ক্ষুন্ন না হয় সে প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com