1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে তামা চোর চক্রের ৪ সদস্য আটক, তামা উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:৩৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রামপালে তামা চোর চক্রের ৪ সদস্য আটক, তামা উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তারসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।

আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর এলাকার মৃত আবু সাঈদ খানের ছেলে মোঃ জব্বার খান(৪০), ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে মিঠু শেখ (৩৫), রামপাল উপজেলার বর্ণি এলাকার মৃত কেরামত আলী শেখের ছেলে মোঃ রাজু শেখ (৪০) ও ফকিরহাট উপজেলার ভবনা এলাকার আঃ রশিদ শেখের ছেলে আঃ রহমান শেখ (৩০)।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে আটক আসামিদের একটি মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

রামপাল থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় উপজেলার কাপাশডাংগা এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি করে এনে, পাচারের জন্য অপেক্ষা করছে একটি চোর চক্র। এ খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় সোহানুর রহমানের বসত বাড়ির সামনে কালভার্টের উপরে অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ছোট বড় বিভিন্ন সাইজের কভারযুক্ত ৪৮০(চারশত আশি) কেজি তামার তার যার মূল্য ৫ লক্ষ ৭৬ হাজার টাকা, তার চুরির কাজে ব্যবহৃত দুইটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িসহ তাদের আটক করে।

ওসি সোমেন দাস আরো জানান, চক্রটি দীর্ঘদিন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তার চুরি করে পাচার করে। গতরাতে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com