1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এমপি প্রার্থী নজরুল ইসলামের ধানের শীষের গনজোয়ার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এমপি প্রার্থী নজরুল ইসলামের ধানের শীষের গনজোয়ার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

১৩ তম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলা জুড়ে নির্বাচনী আমেজের ফুর-ফুরে বাতাস লেগেছে সাধারণ ভোটারদের মনে। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ঘাটে,হাটে-বাজারে, কৃষি ক্ষেতে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১২ ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন।

সরেজমিনে দেখা যায়, ৪ ঠা ফেব্রুয়ারি ২০২৬ইং রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় দুর্গাপুর জয়নগর ইউনিয়নে আসেন তাঁর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন।

এই সময় তাঁর সাথে ছিলেন, গোলাম মুর্তজা, সদস্য, দুর্গাপুর উপজেলা বিএনপি, মাহাবুর রহমান সান্টু, সভাপতি, জয়নগর ইউনিয়ন বিএনপি, জাকির হোসেন, সাধারণ সম্পাদক, জয়নগর ইউনিয়ন বিএনপি, হুমায়ূন কবির টিটু, সাবেক ছাত্রনেতা,বাবলু মাষ্টার,বিএনপি নেতা,আলামিন হক বিজয়, সাবেক ছাত্রনেতা, যুবনেতা মাহামুদ তালুকদার, যুবনেতা মাহাবুব তালুকদার, যুবনেতা সুমন,ছাত্রনেতা বিপুল, হিমেল,নাহিদ,ভুট্টু,আলভি,সীমান্ত সহ শত শত নেতাকর্মী।

ব্যারিস্টার রাজন জয়নগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৯ টি গ্রামে ভোটারদের কাছে যান এবং ধানের শীষের পক্ষে ভোট চান। এই সময় তিনি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সরকার গঠন করলে দেশের জনগণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে জনাব তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন। নজরুল ইসলামকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠালে পুঠিয়া-দুর্গাপুরের অবহেলিত রাস্তা, বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান তৈরি, নারীদের সাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ সহ সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তাঁর এই প্রচারণায় নারী ভোটারদের মাঝে বেশি উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন গ্রামের নারী ভোটাররা ব্যারিস্টার রাজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এই সময় নারী ভোটাররা বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শ দেখেছি,আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর অত্যাচার দেখেছি। নজরুল ইসলাম সৎ ও ভাল মানুষ তার প্রতিক ধানের শীষ। আমাদের ভোট ধানের শীষে দিয়ে বিজয়ী করে খালেদা জিয়ার আত্মার শান্তি দিতে চাই।কথা হয় পুরুষ ভোটারদের সাথে তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা ভোট দিবো। আমাদের কাছে সৎ ও যোগ্য প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম আমাদের ভোট ধানের শীষের পক্ষে তাঁকেই দিবো।

কথা হয় তরুণ ভোটারদের সাথে তারা বলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৬ জন প্রার্থী আছেন তাঁদের মধ্যে সৎ,যোগ্য,ভদ্র, ধার্মিক অধ্যাপক নজরুল ইসলাম। তিনি পাশ‌ করলে এলাকায় দুর্নীতি হবে না, জন কল্যাণে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com