1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী’সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুরে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

রাজশাহী’সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানাধীন জাহাজঘাট বালুরচর নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে জাহাজঘাট বালুরচরের নিকটস্থ আম বাগনে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ থাকার এক পর্যায়ে, নদীর ঘটে কিছু লোকজনের আনাগোনা শুনতে পায়। উক্ত আনাগোনার বিষয়ে জানার জন্য বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তা হতে ভারতীয় মদ-৬২ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com