1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৮|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সালেহা ইমারত ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে বিকেল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সোবহান চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর জানাযায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। অন্যদিকে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান রেজাউল হক, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মটর, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু সহ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। এছাড়াও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন কালে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘদিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী। জানাযার পূর্ব মূহুর্তে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com