1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মসজিদের ইমাম গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:১৫|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মসজিদের ইমাম গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হিরোইনসহ এক মাদক-কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ৫। তার নাম খালিদুজ্জামান ওরফে কাওসার। ওই মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার পাশাপাশি একটি মসজিদেও ইমামতি করেন। বছরের পর বছর ধরে দিনি ইমামতি করছেন।

কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর এলাকার লোকমান হোসেনের ছেলে। তার পিতা লোকমান হোসেন রানিনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী- কাঁকন‌হাট সড়কের সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে খালিদুজ্জামান ওরফে কাওসার নামে এক মাদক-কারবারিকে গ্রেফতার করে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি।

ওই আসামী অবৈধ হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য যাচ্ছিল। এসময় তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করে ।

স্থানীয়সূত্রে জানা যায় গ্রেফতারকৃত খালিদুজ্জামান কাউসার মহিশালবাড়ী শাহ সুলতান রহ. কামিল মাদ্রাসার ফাজিলের ছাত্র ও গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদের ইমাম। এই ইমামতির আড়ালে তিনি দীর্ঘদিন হতে হেরোইনের ব্যবসা করে আসছিলেন। মাদক ব্যবসা করে শূন্য থেকে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। মসজিদ কমিটির সদস্যদের অবহিত না করে তিনি কখনও রাজশাহী, নাটোর, সিলেট, ঢাকা চলে যেতেন। মাসে মাসে হোন্ডা পরিবর্তন করতেন, সর্বশেষ সাড়ে তিন লাখ টাকার হোন্ডা ব্যবহার করেন।

১৫ বছর ধরে সে এখানে বসবাস করছেন। প্রকৌশলী গোলাম মোস্তফা ও খাতিজা খাতুনের বাড়ী ভাড়া থাকলেও বর্তমানে ১৫ লক্ষাধিক টাকা দিয়ে জমি কিনে বাড়ী নির্মাণ করেছেন।

উল্লেখ্য, এর আগে তার ভাই গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের আলিপুর জামে মসজিদের খতিব ( ইমাম) মাদক সম্রাট মাও. মোঃ জাকির হোসেন ৩১০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে র‌্যাবের হাতে গ্রেফতার হন।

জজকোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২২ সালের ২২ মে বনপাড়া বাইপাসে যাত্রীবাহী বাস থেকে ৩১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

সে ঘটনার পর থেকেই কারাগারে রয়েছে। পরে মামলার স্বাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছে। তারা পারিবারিকভাবে মাদক কারবারের জড়িত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com