1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫৩|
সংবাদ শিরোনামঃ
সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

মোঃসোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ভোরে ও রাতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল নগরীর উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে।

একই রাতে র‌্যাব-৫ এর আরেকটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং ২টি হাতলযুক্ত হ্যামার।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা আলামত আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com