1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে দশ শ্রেষ্ঠ জয়িতাকে ক্রেস্ট প্রদান করা হয়েছে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০

রাজশাহীতে দশ শ্রেষ্ঠ জয়িতাকে ক্রেস্ট প্রদান করা হয়েছে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত ১০ নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধিত করা হয়। অর্থনীতি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উদ্যমী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ তাঁরা জয়িতা নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ এবং ’বেগম রোকেয়া দিবস’ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, মানুষ হিসেবে আমরা সুখ-শান্তি চাই, বৈষম্য-নির্যাতন হতে মুক্তি চাই। মানুষের কল্যাণ ও মানবমুক্তির জন্য ক্ষণে ক্ষণে মহিয়ষী নারীদের জন্ম হয়েছে; যাঁদের কারণে পৃথিবীটা অন্ধকার হতে আস্তে আস্তে আলোর দিকে এগিয়ে এসেছে। হযরত মুহাম্মদ (সা.) মানবমুক্তির কথা, শান্তির কথা,নারী মুক্তির কথা বলেছেন। বিভাগীয় কমিশনার ইসলামে নারীর মর্যাদা তুলে ধরেন।
বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা সাহস যুগিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘পৃথিবীতে যা কিছু চির কল্যাণকর; অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। নারীদের এমন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে যেন সে সমাজে একজন নারী, একজন জননী এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তা হলে সমাজ এগিয়ে যাবে।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন বক্তৃতা করেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক শবনম শিরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
পরে জেলা ও মহানগর পর্যায়ে ৫ জন করে নির্বাচিত মোট ১০ জন শ্রেষ্ঠ জয়িতাকে উত্তরীয়, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com