1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ গ্রেপ্তার- ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন। গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল

রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ গ্রেপ্তার- ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ২২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি মিডিয়া মুখপাত্র জামিরুল ইসলাম। গ্রেফতারকৃত আসামি মো: আল আমিন (২৬) ও মো: আমিনুল ইসলাম মিন্টু (৫৯)। আল আমিন রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তরপাড়া নওদাপাড়ার মো: আলমগীর হোসেনের ছেলে ও আমিনুল ইসলাম চন্দ্রিমা থানার ছোনবন গ্রাম পশ্চিম বাগান পাড়ার মৃত আবুল প্রামাণিকের ছেলে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৭ ডিসেম্বর সকাল পৌনে ৭ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনারকে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি মোটরসাইকেল যোগে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার থেকে নওদাপাড়া আমচত্তর যাবে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ৭ টায় রাজপাড়া থানার ঘোষপাড়ায় চেক পোষ্ট স্থাপন করেন। সকাল সোয়া ৭ টায় সন্দেহজনক মোটরসাইকেলটি অতিক্রম করার সময় চালককে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি মো: আল আমিনকে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

অপরদিকে, এসআই মো: লোকমান হোসাইন ও তাঁর টিম ১৭ ডিসেম্বর সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম পশ্চিম বাগান পাড়ায় অভিযান পরিচালনা করে আসামি মো: আমিনুল ইসলাম মিন্টুকে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। এসময় আসামির কাছ থেকে নগদ ২২ হাজার ৪৮০ টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com