1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩৩|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

রাজশাহীতে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-বিজয়া দশমীর মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। রাজশাহীতে অশ্রুসিক্ত নয়নে চলছে প্রতিমা বিসর্জন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার পর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই রাজশাহীর পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।

পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন চলবে গভীর রাত পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বীরা মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে শোভাযাত্রা নিয়ে পদ্মার তীরে যাচ্ছেন এবং প্রতিমা বিসর্জন দিচ্ছেন।

হিন্দু ধর্ম মতে-আজ দশভুজা দেবী দুর্গা এই মর্ত্যলোক ছেড়ে স্বর্গ শিখর কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন। তবে আবারও ভক্তদের কাছে দিয়ে গেলেন আগামী বছর ফিরে আসার অঙ্গীকার।

দুপুরে রাজশাহীর পদ্মা নদীর মুন্নুজান ঘাটে মণ্ডপ থেকে একে একে ঘাটে আসতে শুরু করে প্রতিমা। নৌকায় তুলে প্রতিমা ঘুরিয়ে করা হয় বিসর্জন।

মহানগরীর পদ্মা নদীর মুন্নুজান, পঞ্চবটি, আলুপট্টি, ফুদকিপাড়া ও বড়কুঠি ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো, শোভাযাত্রা ও গান বাজানোতে বিধি-নিষেধ রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী মহানগরীর প্রতিটি ঘাটেই রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে একাধিক সিসি ক্যামেরা। নদীতে গোয়েন্দা ও নৌ পুলিশের বিশেষ বহরসহ রয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরএমপি সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com