1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যৌন হয়রানী প্রতিরোধে গৌরনদীতে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩২|
সংবাদ শিরোনামঃ
এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি পঞ্চগড়ে দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মোমিন ইসলাম সরকার কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন গ্রেফতার ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

যৌন হয়রানী প্রতিরোধে গৌরনদীতে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- ব্রাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা গৌরনদীতে বুধবার সকাল ১০টায় ইউএনও কার্যালয়ে মাধ্যমিক স্কুলে যৌন হয়রানির প্রতিরোধ, শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী। কর্মশালায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিপির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন কুমার বল, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পালনদী স্কুল এন্ড কলেজের দক্ষ তপন কুমার রায়, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানিক হাসান, বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম. ইদ্রিস আহাম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাক জেলা সমন্বয় বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলা টেকনিক্যাণ ম্যানেজারমোঃ তৌহিদুর রহমান, প্রকল্প কর্মকর্তা অনিক বিশ্বাস,.কিশোর মিস্ত্রী। শিখা প্রকল্পটি বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মূখপত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক , গনপরিবহন, তৈরী পোষাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম স্কুল ও মাদ্রাসায় যৌন হয়রানী ও জেন্ডাভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com