1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে চাঁদা না দেয়ায় হামলা ও ভাঙচুড়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ

মাদারীপুরে চাঁদা না দেয়ায় হামলা ও ভাঙচুড়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেক্সঃ- মাদারীপুরে প্রবাসী পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি, চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ঘরে যাওয়ার রাস্তা বন্ধ ও কুপিয়ে জখম করে বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাঁপাতলী এলাকার কুদ্দুস মাতুব্বর ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে ভুক্তভোগী পরিবার তার নিজ বাসভবনে এসব ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইউনুস মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা।

এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউনুস মাতুব্বর বলেন, তার ছেলেরা ইতালিতে থাকে। বাড়িতে বসতঘর ভাঙাচুড়া হওয়ায় দেড় বছর আগে তার নিজ বাড়ির প্রতীক সম্পত্তিতে বহুতল ভবনের কাজ শুরু করেন। সেই সুযোগে তার প্রতিবেশি কুদ্দুস মাতুব্বর, সিরাজ মাতুব্বর, আনেচ মাতুব্বর, রোকন মাতুব্বর, আরিফ মাতুব্বর ও আনোয়ার শরীফ তাদের ঘরের সামনে দিয়ে ইট,বালু,সিমেন্ট আনা নেয়ার জন্য ইউনুস মাতুব্বরের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন।

তাদের দাবীকৃত চাঁদার টাকা কয়েক দফা দেওয়ার পরেও অভিযুক্তরা আরও বেশি চাঁদা দাবি করতে থাকে। চাঁদার টাকা না দেওয়ার কারণে চাঁদাবাজরা আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুড় করে এবং আমাদের কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আহত তোরা হলেন,তাসলিমা বেগম, মনির মাতুববর, রিনা বেগম, রাশিদা বেগম,সিদ্দিক মাতুব্বর , রাব্বি মাতুব্বর ও ইউনুস মাতুব্বরসহ অনেকেই।

এ ঘটনায় আমরা মাদারীপুর সদর থানায় মামলা দিলেও দোষিদের কোন প্রকার বিচারের আওতায় আনা হয় নাই। যার কারনে অনেক কষ্ট করে অন্য প্রতিবেশীদের বাড়ি উপর দিয়ে জঙ্গলের মধ্যে বাসের সাঁকো পার হয়ে ইট,বালু,সিমেন্ট সহ বিভিন্ন নির্মান সামগ্রী আনা নেওয়া ও যাতায়াত করতে হচ্ছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সরকারের কাছে দ্রত ন্যায় বিচারের দাবি করছি।

তিনি আরও দাবি করেন,দোষিদের আইনের আওতায় না আনা হলে তারা আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। এই চাঁদাবাজদের আতঙ্কে আমি ও আমার পরিবার জীবনের নিরাত্তা হীনতায় ভুগছি। এঘটনার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।

তবে এসব অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেন অভিযুক্ত পরিবারের এক নারী রজিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com