1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আসিব খান ও রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার

মাদারীপুরে আসিব খান ও রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে মো.মোহসীন মিয়া বিজয়ী হয়েছেন।

এতে নির্বাচন অফিস ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান এবং তার চাচা মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান নির্বাচনে অংশগ্রহন করেন।

নির্বাচনে আসিব খান ৭৫ হাজার ৫ শত ৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩ শত ৩ ভোট।

আসিবুর রহমান খান স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৬০ হাজার ১শ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান আক্তার হাওলাদার পেয়েছেন ৪৭হাজার ২শ৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া হাছান রাখি। তিনি ৫৬হাজার ৬শ ৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২হাজার ৪শ২০ ভোট।

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মোহসিন মিয়া বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৭শ ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন চৌধুরী পেয়েছেন ৩১হাজার ৫শ৫৪ ভোট। বিজয়ী প্রার্থী মোঃ মহসিন মিয়া রাজৈর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এদিকে রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো. সাহাবুদ্দিন মিয়া ৩৫হাজার ৩শ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউয়ুম মিয়া পেয়েছেন ২৫হাজার ৮শ৮০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুর জাহান পারুল। তিনি ২৬হাজার ৪শ ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিতা কুদ্দুস পেয়েছেন ২৫হাজার ১শ৫৮ ভোট।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো.আহম্মদ আলী নির্বাচনী ফলাফল নিশ্চিত করে বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com