1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

মতলব উত্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মো. মাইনুদ্দিন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাইনুদ্দিন মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের মৃত আবদুল মান্নান পাটওয়ারীর ছেলে।

৫ ডিসেম্বর চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মো. তাজুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব উত্তর থানাধীন মান্দারতলী বাজারস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. মাইনুদ্দিন এর দেহ ও দোকানঘর তল্লাশি করে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইন্সপেক্টর মো. তাজুল ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com