1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলবে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| ভোর ৫:৫১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

মতলবে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-মতলব উত্তরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে।

ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, ফরাজীকান্দি ইউনিয়নপর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা গাজী, ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ওয়ালী উল্লাহ দেওয়ান, খোকন মেম্বার, আবদুল হালিম, মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী।

ফরাজীকান্দি ইউনিয়নে বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ৪২ জন, বয়স্ক ভাতা ২০৯৩ জন, বিধবা/স্বামী পরিত্যক্ত ভাতা ৮০৮ জন, প্রতিবন্ধী ভাতা ৪২১ জন, মা ও শিশু সহায়তা ভাতা ১৫০ জন, ভি ডব্লিউ ডি ভাতা ২২১জন, ৪০ দিনের কর্মসূচি ১৫৮জন, টিসিবি ১৮৪৩ জন, ভিজিএফ ২৪০০জন, গৃহ পুনঃর্বাসন ও আশ্রায়ন প্রকল্প ২২১ জন, ১৫ টাকা কেজি চালের কার্ড ৯০৪ জনকে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা দেওয়া হয়। এছাড়া উপবৃত্তি, শিক্ষাবৃত্তি, হরিজন, হিজড়া, বেদে, এবং জনপ্রসর জনগোষ্ঠী জীবন মানউন্নয়ন ভাতা নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com