1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ভোলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। একই দিন বিকেলে ৫টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দৌলতখান থানার চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল মহিষ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের কয়ছর মাঝি (৬০), তাঁর ছেলে মো. আপন (২৬) ও ভবানীপুর গ্রামের মো. মফিজ খনকার (৬০)। অপরজন ভোলা সদর উপজেলার বাসিন্দা কোবির পঞ্চায়েত (৬২)।

আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলা জেলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

কোস্ট গার্ডের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। উপকূলীয় অঞ্চলে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক তৎপরতা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অপরাধ দমন ও উপকূলীয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com