1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিনামুল্যে চিকিৎসা সেবায় উজিরপুরে ডা:মনিষা চক্রবর্ত্তী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

বিনামুল্যে চিকিৎসা সেবায় উজিরপুরে ডা:মনিষা চক্রবর্ত্তী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩১ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ প্রান্তিক জনপদের অসহায় দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা দিতে উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ড গ্রামে ছুটে গেলেন বরিশালের বাসদ নেত্রী ডা: মনিষা চক্রবর্ত্তী, তিনি ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে হস্তিসুন্ড এ আর তালুকদার কমপ্লেক্সের চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্ধোধন করে প্রায় শতাধিক রোগীদের চিকিৎসা করেন বিনা টাকায়।

ডা:মনিষা চক্রবর্ত্তীর ফ্রি চিকিৎসা পেয়ে খুশি হয়েছেন ওই এলাকার মানুষ। তিনি প্রতি মাসে ২ বার ওই এলাকায় সাধারন মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিবেন ।

চিকিৎসা সেবা কেন্দ্র উদ্ধোধন কালে বামরাইল ইউপি চেয়ারম্যান মো: ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গৌরঙ্গ কর্মকার, সমাজ সেবক সামসুল আলম জুলফিকার , মিজানুর রহমান কবির ,ক্রীড়াবিদ আব্বাস তালুকদার উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ: রহিম সরদার, সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: হারিস প্রমূখ।

বক্তারা ডা: মনিষার মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামের মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসার প্রশংসা করেন। এ সময় ডা: মনিষা বলেন , তিনি বিনা টাকায় মানুষের চিকিৎসা সেবা দিবেন। মাসে দু’বার উজিরপুরের হস্তিসুন্ড গ্রামের মানুষকে তিনি তার সেবা দিবেন।

গ্রামঞ্চলের মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদের কষ্টের কথা চিন্তা করে উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সমাজ সেবক আব্দুর রাজ্জাক তালুকদারের অনুরোধে তিনি গ্রামের মানুষের চিকিৎসা দিতে ছুটে আসছেন ,ওই এলাকার বাসিন্দা মো: শাহিন জানিয়েছেন সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত প্রায় একশত রোগী চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com